বুকের নীল -ছাপে ফুলের ফুটে ওঠার কথা এই বসন্তে ,
তাই প্রস্তুত হচ্ছে মাগনলিয়া মন প্রাণ জড়ো করে ।
বড়ো সাদা দৃষ্টি -বিমোহিনী ফুলের মৃদু গন্ধে
একটা হালকা মাদকতা ।
আর যে মেয়েটি কবিতা লেখে তার বুকে হালকা কুয়াশা ,
ভিজে ভিজে উঠছে পাতাগুলো গাছের ।
দিকে দিকে প্রস্তুত হচ্ছে আম জাম লিচুর গাছ গুলি ,
ডালে ডালে নেচে উঠবে লাল কালো সবুজের ফুলঝুরি ।
রবীদ্রনাথ ফুটে উঠবেন দূর -দিগন্তে ফুলের আগুনে ।
তাই প্রস্তুত হচ্ছে মাগনোলিয়া ,
তাই প্রস্তুত হচ্ছে দসেরী ,
তাই প্রস্তুত হচ্ছে মজফ্ফরপুরি ।
যে মেয়েটি কবিতা লেখে
সে ফুল হয়ে ফুটে উঠবে ,
ম্যাগ্নলিযার ফুল হয়ে ,ডালে ডালে ,
মৃদু গন্ধে একটা হালকা মাদকতা ছড়িয়ে ।
বড়ো হয়ে উঠছে চাঁদ ,ধীরে ধীরে ,
প্রস্তুত হচ্ছে ,সামনে পূর্ণ হয়ে ওঠার যুদ্ধ ।
সম্ভাবনার মধ্যে রয়েছে মহাসমরের বীজ ।
লড়াই করার সত্য কথন ।
বুকের নীল -ছাপে লেখা আছে ফুটে ওঠবার কথা ,
প্রতিটি আমের চরিত্র ,লিচুর মিষ্টতা ,
আর ম্যাগ্নলিয়ার সাদা বড় ফুলের মৃদু গন্ধে
মাথায় বসন্ত -ঢুকিয়ে -দেওয়া হালকা মাদকতা ।

No comments:
Post a Comment