স্বপ্নের কাদার মধ্যে গুঁজে মুখ
কাকে তুমি পেতে চাও কাছে ?
দুরন্ত -বালির মধ্যে পা ডুবিয়ে
সে কি আর আছে ?
টী -শার্টের কালো অন্ধকারে
আমি দেখি সে লুকিয়ে ,
স্কাইস্ক্রেপারের ভিড়ে শিকারী বাজের মত
সে গেছে হারিয়ে ।
কার ঘুড়ি কে উড়াল
নীল্ এই বিশাল আকাশে ,
বড় দ্রুত চলে যায় অমনিবাস
স্বপ্নগুলো চিল হয়ে ভাসে ।
No comments:
Post a Comment