Sunday, 16 February 2014

অন্ধকার চায় জোনাকিরা





এখনও রাতের কাছে আলো জ্বেলে
                                 অন্ধকার চায় জোনাকিরা ,
জাগিয়ে রাখতে গীত অপ্রার্থিত ছেঁড়ে কন্ঠশিরা ।
মেঘের বাহন হোয়ে বাতাসের বিক্ষুব্ধ প্রতিরোধ ,
বর্তমানের বুকে আগ্নেয়গিরির লাভা ,জমে আছে ক্রোধ ।

বাতাসে ধূপের গন্ধ ,বনানীতে ঘুঙুরের বোল ,
রঙে রমনীয় হলো ,পথকে রঙিন করে তোল ।
কলার পাতায় ভাত ,কতোদিন পরে এ সাক্ষাত ,
এখন দিনের ফাঁকে কোথায় লুকিয়ে থাকে রাত ।

অশ্বত্থের পাতাগুলি সমস্ত সময় শুধু অক্সিজেনময় ,
আকাশে পতাকা তুলে বলে জয় ,জীবনের জয় ।
এখনও রাতের কাছে আলো জ্বেলে অন্ধকার চায় জোনাকিরা ,
মন -নিকেতনে আজও অবিশ্রাম চলে অশ্ব ক্রীড়া ।

No comments:

Post a Comment