Saturday, 8 February 2014

কাব্য লেখার খাতা




পালিয়ে কোথায় লুকোবো কোনখানে ,
চারপাশে তো গরম হোলো বালি ।
জ্যা -মুক্তিতে বিঁধলে কাকে বাণে ,
আর চেয়োনা ,পকেট আমার খালি ।

কবির পোষাক ভিজলো তো বৃষ্টিতে ,
ছাপিয়ে নদি ডুবলো পায়ের পাতা ।
তাকিয়ে দেখি হঠাত আচম্বিতে ,
উড়ছে আমার কাব্য -লেখার খাতা ।

ছোট্ট ডানা ,ছোট্ট শরীর তার ,
বসলো গিয়ে সামনে বাড়ির ছাতে ।
সঙ্গীতে তার ভাসলো এ সংসার ,
আবিশ্ব মন নৃত্যে সবাই মাতে ।

No comments:

Post a Comment