" বিবেকানন্দপঞ্চকম "

উপর্যুক্ত শিরোনামে স্বামী বিবেকানন্দকে নিবেদিত পঞ্চ শ্লোকের সমাহারের বঙ্গানুবাদ ।।
...................................................................................................................
১. অনিত্য বিষয় থেকে নিত্যবস্তু কোরে নির্বাচিত ,
বিবেকী লীলায় যিনি বিবেক ও বৈরাগ্য প্রভাবে ,
নিত্যবস্তুতে চিত্ত কেন্দ্র কোরে হন সমাহিত ,
সেই যে পবিত্র সত্ত্বা ,প্রণাম জানাই তাঁকে ভক্তি -সদ্ভাবে।
২. নিমগ্ন চিত্ত যাঁর ,আনন্দলীলায় যাহা বিবেক -সঞ্জাত ,
আনন্দিত যিনি শুধু বিবেকের মহামূল্য দানে ,
বিবেক -জ্যোতিতে যিনি রমনীয় রূপে প্রতিভাত ,
সেই যে বিবেকী সত্ত্বা ,প্রণাম জানাই তাঁকে প্রাণে।
৩. সুন্দর রূপ যাঁর সত্য আর বিজ্ঞান -আশ্রয়ী ইশাধীন ,
অবকাশহীনভাবে প্রদান করেন যিনি সুখের বৈভব ,
তিনি তো আনন্দময় ,নিত্যের প্রসাদে মুক্ত নিত্যজ্ঞানে লীন ,
সেই যে পবিত্র মূর্তি ,প্রণামে জানাই তাঁকে হৃদয়ের স্তব।
৪. যেমন অরুনোদয় নিজস্ব জ্যোতির রূপে বিদূরিত করে অন্ধকার ,
যেমন বিষ্ণুর চক্র ,সহজে নির্মাণ করে দুর্বৃত্ত -বিনাশ ,
নয়নাভিরাম যাঁর রূপ দূর কোরে দেয় ত্রিতাপের ভার ,
তেমনই মূর্তি যাঁর ,প্রণাম জানিয়ে তাঁকে পূর্ণ করি জীবনের আশ।
৫. আচার্যপ্রবর যিনি ,জন্ম যাঁর মানব কল্যাণে ,
পরম পবিত্র যিনি সদানন্দ জগৎ -পালক ,
দুঃখকে সংহার কোরে ,বিশ্বকে সুখ যিনি দিয়েছেন দানে ,
যোগীশ্রেষ্ঠ সেই বিবেকানন্দকে তাই প্রণামে জাগ্রত হয় ঐশী -আলোক।