নারকোল পাতার নিচে রৌদ্র এসে ছায়ায় বসেছে ।
এ কোন বৃষ্টির জল ,হোলেও অঞ্জলি -বদ্ধ ,মেটেনা পিপাসা ,
পথ হেঁটে চলে যায় ,ভেঙে দিয়ে ঘর বাড়ি ,ধন রত্ন বেচে ।
নদির স্রোতের মতো মনের এ অনুভব তরঙ্গিত হয় ,
আলোকিত হয় রৌদ্রে ,অচেনা -লোকের মতো অন্ধকার আসে ।
খটাখট -শব্দে নাড়ে কড়া ,খাটে শুয়ে থাকে অপূর্ব -বিস্ময় ।
ফিরে দিয়ে যায় তাকে - হৃত -প্রেম ফিরে ভালোবাসে ।
নিমের পাতার মতো বাতাসের স্তব্ধতা নিয়ে হয় আলোচনা ,
নতুন শাখারা এসে বারবার হাত নাড়ে ব্যক্ত -প্রতিবাদে ।
ছাতের উষ্ণতা নিয়ে গবেষণা করা আজ ছায়ার বাসনা ,
নোংরা -মনের ফাঁদে অসহায় সারমেয় শিশুটি যে কাঁদে ।
আমার এ আমি নিয়ে চিন্তায় পড়েছে সকলে ,
ব্রম্হপুত্রের জলে ভরলুর বিষ মিশে হয়েছে দূষিত ।
সকালের আনন্দের উত্সো থেকে জল পড়ে মনে ,
বালতি-ভরা ভালোবাসা ,সুখ নিয়ে এ জীবন প্রীত ।

No comments:
Post a Comment