Sunday, 16 February 2014

পরিত্রান





পরিত্রান পেতে হবে আজ ,
তাই দেহে এই রণসাজ ।
রাস্তা জুড়ে ছড়ানো কুয়াশা।
আলো এলে তবেই তো ভাষা ।

জঙ্গলে জঙ্গলে ফোটে ফুল ,
শাদা ও রঙিন। যার গন্ধে সমাকুল
সমস্ত আবহাওয়া ,বুনো পাতা ।
পৃথিবীতে একমাত্র তুমি পরিত্রাতা ।

ঢাল নেই ,তরোয়াল ছাড়া ,
আমার মতন কিছু মত্ত পথহারা ,
দাঁড়িয়ে রয়েছে স্থির দেহে রণসাজ ,
পরিত্রান পেতে হবে আজ ।

শান্তি কি অরণ্যে খুঁজে পাবে ,
শান্তি কি বনের পশু ,মেরে তবে খাবে ?
আকাশে তারায় সে তো হিম ,
সন্ধ্যা হলে তাকে দেখে রাম ও রহিম ।

মেঘের দঙ্গল এসে আজ ,
আমাকে পরালো রণসাজ ।
অধরা পথের ছবিটিকে ,
মনের কাগজে দিল লিখে ।

পরিত্রান আছে মনে মনে ,
বসে আছে কর্ম -সিংহাসনে ।
শান্তি আসে পরিত্রান এলে ।
সন্ধ্যার সামান্য আগে বিমূর্ত -বিকেলে ।

No comments:

Post a Comment