বহু ছবি আসে চোখের সামনে
সব ছবি আমি চাইনা ।
ডান দিকে চাই ,বাঁ দিকে তাকাই
যে ছবিটা চাই ,পাই না ।
পেঁপে গাছে দেখি পা ঝুলিয়ে বসে
ভয়ানক মৌমাছি ,
বন্দরে গিয়ে দেখেছি জাহাজ
বেঁধে রাখবার কাছি ।
গঙ্গার ঘাটে ,সবই ঘোলাটে ,
ভোরবেলা কুয়াশায় ,
ম্লান হলো হাসি ,পাঁউরুটি বাসি
কুকুরে কামড়ে খায় ।
কবিতার খাতা ,কি লিখিস যা তা ,
শিংটি নাড়িয়ে মোষে ,
এলো ধেয়ে ছুটে ,রঙ বিদঘুটে ,
ইঁদুরে বেড়াল পোষে ।
বহু ছবি আসে ,সবই ফ্যাকাসে ,
আসে না সঠিক ছবিটা ,
কি জানি কি হলো ,কে যে টপকালো ,
ভুল হলো বুঝি লবিটা ।
রাজনীতিবিদ ,ভয়ানক জিদ ,
মাটিটি কামড়ে স্থির ,
লোভটা পাওয়ার ,অর্থে শাওয়ার ,
অবস্থা গম্ভীর ।

No comments:
Post a Comment