সন্ধ্যা অনেক আসে
কাতারে কাতারে আসে তারা ।
সময় তাদের করে দান ,
সময়ের বিনীত আস্কারা ।
ফুটপাথ আলো কোরে
দাঁড়িয়ে রয়েছে ল্যাম্প পোস্ট ।
বাতাসে ভেসেছে অনুকণা ,
আজ শোয়ে কে হোয়েছে হোস্ট ?
তোমার আমার মাঝে তারা
এ ওর প্রাণের কথা বলে ।
কালো মেঘে ক্ষুব্ধ বারিধার
ঝরে আত্মমোচনের ছলে ।
অনেক সন্ধ্যা আসে ,
আসে তারা ভিন্ন ভিন্ন বেশে ।
জোনাকির অন্ধকার এলে
তারা নাচে মেঘবতী কেশে ।
রাস্তায় সারিবাঁধা চোখ
তুলে ধরে দৃষ্টির নিশান ।
আজ সৃষ্টি মধূময় হোক ,
ধূলিতে ধূলিতে জাগে প্রাণ ।










