Saturday, 22 February 2014

আকাশের চোখ












অন্ধকার আকাশের চোখ আজ ক্যাটারাক্ট -এ ভরা ,
তারারা নীরব হোয়ে ঘুমিয়ে পড়েছে নাকি ত্বরা ?
ঘোলাটে ছায়ার মতো মোটা এক চাদরের নিচে
চোখ মিটিমিটি করে ,জানি ওই ঘুমটুম মিছে ।

পাইনের পাতা কাঁপে ,শব্দ তার বাতাসের কাঁধে ,
আলোর ও বীজগুলো চতুর্দিকে গিয়ে বাসা বাঁধে ।
যখন সূর্যের ঢেউ অন্ধকার সমুদ্রের তীরে ,
ঝাঁপিয়ে পড়বে একা ,আলো ফুটে উঠবে তিমিরে ।

গাছের পাতার পাশে আলো গিয়ে অন্ধকার খোঁজে ,
একবার চোখ খুলে দেখে নিয়ে গিরগিটিগুলো চোখ বোঁজে ।
মাটির উপরে হাঁটে বিষদগ্ধ মানবিক -মন ,
হাঁসপাতালের খাটে শুয়ে আছে ,অবস্থা যখন -তখন ।

আজ সারাদিন শুধু জল পড়ে আকাশে পাতালে ,
শুধু নেই বরফের গুঁড় ,ভাবি ,কত কি দেখবো কালে কালে ।
বিস্মিত বিকেল থেকে পার্কে গিয়ে বসে থাকে সন্ধ্যার -পাখিরা ,
আজ সবকিছু ভিজে ,ঠান্ডা হোয়ে জেগে আছে শিরা ।


No comments:

Post a Comment