Saturday, 8 February 2014

অনন্ত বনানী





শীতের পাখির মতো  উড়ে উড়ে  প্রান্তরে প্রাকারে
বটের ছায়ার নিচে বসে আছে সুন্দরী মেয়েদের দল ।
আকাশের তারা যেন ছড়ানো ছিটনো সারে সারে ,
বিস্ময়ে হতবাক হোয়ে যাই দেখে এত পুষ্পিত -কমল ।

কমলার পুজো আজ ,তাই এসে গায়ে লাগে বসন্তের হাওয়া ,
নতুন পাতারা এসে কলকাকলিতে ভরে যুদ্ধক্ষেত্রটিরে ।
এ সমর অস্ত্রে নয় ,খালি হাতে যেতে যেতে শুধু তাকে পাওয়া ।
এ পাওয়া তো পলাশের ,শিমুলের রঙে ভরা নৃত্যের গভীরে ।

এ কোন গানের সুর ,এ কোন ব্যক্তির শ্রমে  বাজে ,
শীতের পাখিরা এসে বারবার ভুল করে দেয় সূত্রখানি ।
পাহাড়ের ঘোরাপথে পুরোনো জীবন আসে নতুনের সাজে ,
গলায় জয়ের মালা ,প্রস্ফুটিত হয় ফুলে অনন্ত বনানী । 

    

No comments:

Post a Comment