বুকের ভিতর মৃত নিমগাছ খানি ,
স্বার্থের বিষে মরে সে গিয়েছে জানি।
জীবনের পথে কিছু কিছু ভালোলাগা ,
চিরদিন শুধু বুকে দিয়ে যায় দাগা।
কচি ফুলসাজ পরে কচি কচি পাতা ,
নিমগাছ যেন ছিল আমাদের মাতা।
কত যে শালিখ চড়ুই দোয়েল পাখি ,
খেতো ফুল পাতা আমরা কি খোঁজ রাখি ?
রাখি না তো খোঁজ নিজের নিজেকে ছাড়া ,
নিজে নিজে বাঁচি পৃথিবীতে দিশেহারা।
বুঝি সব মৃত যেন চেনা নিমগাছ ,
জীবন্ত যদি কেন তবে মৃতসাজ ?
শ্মশানে পুড়ছে মৃত নিমগাছ খানি ,
দাউ দাউ জ্বলে চিতা ,শাড়ি জামদানি।
এলে সে নৌকা ছেড়ে যাবে পরিচিত ,
বুকের ভিতরে নিমগাছ খানি মৃত।
..............................................