তোমার দুঃখে আমি কাঁদি আর
আমার দুঃখে তুমিও ,
রাত -ভোর যদি বৃষ্টিতে ভাসে
তাহলে একটু ঘুমিও ।
বাতাসে যদিবা শীত থাকে বাকি
খুচরোর মতো পকেটে ,
কুড়ি -পাওয়ারের সি এফ এল কিনে
লাগিও ঘরের সকেটে ।
দুঃখ তোমার বৃষ্টির জল
ঘাসে পড়ে থাকা বিন্দু ,
দিগন্ত থেকে ছুটে আসে ডাক ,
ডাক পাঠিয়েছে সিন্ধু ।
সাগরের ডাকে কি যে কথা থাকে
বুঝতে মানুষ হয়রান ,
দুঃখ -মাধুরী -মাখানো থালাটি
হাত থেকে পড়ে খান -খান ।
তবুওতো বলি ,পাখির কাকলি
ভালোবাসা হোয়ে উচ্ছল ,
ও দুঃখ তুই ,একে একে দুই ,
ফেলে রাগ তুই ঘর চল ।
লাগিও ঘরের সকেটে ।
দুঃখ তোমার বৃষ্টির জল
ঘাসে পড়ে থাকা বিন্দু ,
দিগন্ত থেকে ছুটে আসে ডাক ,
ডাক পাঠিয়েছে সিন্ধু ।
সাগরের ডাকে কি যে কথা থাকে
বুঝতে মানুষ হয়রান ,
দুঃখ -মাধুরী -মাখানো থালাটি
হাত থেকে পড়ে খান -খান ।
তবুওতো বলি ,পাখির কাকলি
ভালোবাসা হোয়ে উচ্ছল ,
ও দুঃখ তুই ,একে একে দুই ,
ফেলে রাগ তুই ঘর চল ।

No comments:
Post a Comment