লোভ এসে খেয়ে গেলো জীবনের শাশ্বত মাধুরী ,
পিপড়েরা যেমন খায় ,ইঁদুরে যেমন করে চুরি ।
অনন্ত পথের পাশে ফুল আছে কাঁটা দিয়ে ঢাকা ,
একটু উন্মনা ভুল ,আসে ঝড় ,ঘুরে যায় চাকা ।
কামরাঙ্গাটির গাছে ,পাকা কামরাঙ্গা হয়ে ঝুলে আছ তুমি ,
মাটি নিয়ে ফাটাফাটি ,শহরের আশে পাশে নেই কোনো শান্ত জলাভূমি ।
হাঁসপাতালের খাটে শুয়ে আছে হতভম্ব অজানা প্রকৃতি ,
তুমি আছ ,তাই আছি ,মাথার ভেতরে নিয়ে অবিকল্প স্মৃতি ।
বসে আছি নিয়ে লোভ ,জিবের ভেতরে মাখি ,যেন আইসক্রিম ,
স্বপ্নের ভেতরে লোভ ,প্রতিটি মূহুর্তে আছি ,লোভের ভেতরে হোয়ে হিম ।
লোভ এসে চেঁটে চেঁটে ,যায় হেঁটে ,হাত দুটো দোলাতে দোলাতে ,
আমি তো বিস্মিত হাবা ,কবিতার ডাল দিয়ে ভাত মাখি পাতে ।





















