তোমার জিবের নিচে চুইংগামের মতো
রাখা আছে ক্রোধ ,
বসন -তুবড়ির মত তার উত্সরণ ,হায় ,কে যে করে রোধ ।
মেঘের বিস্ময় এসে থমকে আছে
তিনশো -ফিট গাছের ডগায় ,
এ শুধু তোমায় মানায় রেড উড ,তোমাকে মানায় শুধু
আকাশের গায় ।
তোমার চরণ চিহ্ন ঢুকে গেছে ,সহস্র -বছর ধরে ,
পৃথিবীর হৃদয়ের দিকে ।
এখনও ধরেনি কোনো অস্তীয়পরসিস ডাক্তারি নিরীখে ।
তোমার কঠিন কান্ড সাঁওতালি শরীরের মতো এই
বৃদ্ধ বয়সেও কতো দৃঢ় !
আমাদের ছেড়ে তুমি যেও না কো ,যদি যাও
যেতে যেতে একবার ফিরো ।
...................................

No comments:
Post a Comment