Sunday, 22 June 2014

হাঁটতে হাঁটতে যাবার






হাঁটতে হাঁটতে যাবার কোনো কষ্ট নেই বিশেষ ,
জুতোর কাঁকর উপেক্ষা করতে পারি আমি ।
ভীষণ ঝড় উঠেছে ফুল গাছের কোমল ছায়ায় ,
আকাশে বাতাসে ছড়িয়ে পড়তে থাকে
পিয়াঁজ রসূনের চিত্কার ,মাংসের সংস্কৃতিক ঐতিহ্য ।

হাঁটতে হাঁটতে যাবার কোনো কষ্ট নেই বিশেষ ,
শিউলি ফুল সাধারণ মানুষের মত লুটিয়ে থাকে ভূমিতে ,
আমার বুট -জুতোর নিচে পিষে যেতে   তার আমরণ -সাধ ,
পাহাড়ে উঠতেই যা কষ্ট ,নেমে যেতে কোনো কষ্ট নেই ।
তা সে রোদ্দুরেই হোক বা ঘন বর্ষায় -
নেমে যেতে যেতে দেখা হয় শিয়াল কুকুরের সঙ্গে ,
ভ্রাম্যমান হায়নার সঙ্গে ,উড়ন্ত কাকের সঙ্গে ।

হাঁটতে হাঁটতে যাবার কোনো কষ্ট নেই বিশেষ ।

No comments:

Post a Comment