Sunday, 15 June 2014

তোমাকে আয়না






তোমাকে আয়না ভেবেছি বলেই
তোমার মধ্যে দেখতে চাই নিজেকে ।
চুল আঁচড়াতে চাই তোমার সুচতুর চোখের আলোয় ,
তোমার দাঁতের চামড়ায় একাকার হয়ে আছে বিশ্বভূবন ।
ধূলিস্যাত হোয়ে যাচ্ছে বড় বড় বলদর্পী গগনচুম্বী অট্টালিকাগুলি ।
তোমার আয়নার মধ্যে দেখতে পাই এইসব ছবি ,
এই সব অপরিপক্ক সর্বনাশ ,
যাদের ভয়ঙ্কর নখগুলি আটকে আছে মাথার চুলে ।
চুল ছিড়তে গিয়ে সব ব্যবস্থার এই অবস্থা ।
লোভী শিয়ালের নীলের গামলায় পড়ে নীল হয়ে যাবার গল্প -
এইসব শুনতে শুনতে প্রহরগুলি দৌড়োতে দৌড়োতে পেরিয়ে গেলো
হতাস বসন্তের হাহাকারের মতো দাঁড়িয়ে থাকা রেলস্টেশন ।

তোমাকে আয়না ভেবেছি বলেই
তোমার মধ্যে দেখতে চাই দোয়েল ,কাদাখোঁচা ,শঙ্খচিল ,
এমন কি বউ -কথা -কও-ও ,যার উপরে তার শ্বাশুড়ি
উপুড় করে দিয়েছিলো হলুদ -রঙা ডালের হাঁড়ি আর সে
ফুরুত করে উড়ে গিয়ে বসেছিলো পাখি হয়ে নিমগাছের ডালে ।
তারপর দক্ষিণ বাতাসে সেই যে গেলো উড়ে
আর এলো না ফিরে আর তারপর দক্ষিনের বাতাস
প্রতিবার ফিরে এসেছে হাহাকারের শব্দ নিয়ে ।
তোমাকে আয়না ভেবেছি বলেই
হড় হড় কোরে বলে ফেললাম এতোগুলো অপ্রিয় কথা ।

                  ..............................   




No comments:

Post a Comment