Friday, 27 June 2014

ব্রম্ভান্ড দোলে




বুকের মধ্যে খুঁজছি তারে অন্ধকারে ,
পূর্ণ -চাঁদের ফ্লাড-লাইটের এ বিস্তারে ।
কোথায় তুমি লুকিয়ে বসে লজ্জা -রাঙা ,
আমার চোখের সামনে খোলো ভূবনডাঙা ।

বুকের মধ্যে একফালি নয় অনন্ত চাঁদ ,
পূর্ণচাঁদের মায়ায় আমায় কে বাঁধবি বাঁধ ।
বুকের মধ্যে খুঁজছি তারে অখন্ডতায় -
ভাবতে ভাবতে রাত্রি কেটে ভোর হোয়ে যায় ।

ভোরবেলার ওই জবাকুসুম তুলবো বোলে ,
দিগন্তে যাই ,পাঁচিল ডিঙ্গোই কি কৌশলে ।
মেঘ এসে ওই চন্দ্রিমাকে পকেটে রাখে ,
আর কতো মা ঘোরাবি আমায় কুম্ভীপাকে ।

কলুর বলদ ঘুরছি চোখে ঠুলির চাবি ,
চল সেজে তুই এবার আমার সঙ্গে যাবি ।
সঙের ভেতর পদ্ম ফুলের পাঁপড়ি খোলে ,
পাঁপড়ি খোলার সেই ঘায়ে ব্রম্ভান্ড দোলে ।

                  ................
   
  

No comments:

Post a Comment