লাল আলোতে আটকে আছে গাড়ি ,
কোন দিকে যায় রাস্তা নাকি পথ ।
লাল হলুদে রঙ মেশানো বাড়ির ,
ছোট্ট পুকুর ,লাফায় ফড়িং ,
জ্যান্ত ভবিষ্যত ।
পায়ের নিচে সংগত হয় ,এক পা দু পা গুনি ,
পাতায় ফুলে ,গানের সিজন আসছে তাই তো শুনি ।
হুস বললেই মার্কিনী দেশ ,ফুস -মন্তর ব্রাজিল ,
ঢিল ছুঁড়লেই মায়ায় আকুল ,শান্ত দেখায় ঝিল ।
লাল আলো আর সবুজ আলোর ম্যাজিক বোঝা ভার ,
মাঝখানে যে হলুদটা তার জীবনটা ছারখার ।
নানান রঙের গৃহ -প্রবেশ ,রঙ -ছড়ানো রোদে ,
নুব্জ -দেহে হৃদয় -হরণ ,ধার করে ঋণ শোধে ।
আটকে -পড়া গাড়ির ভাগ্য লাল -আলোতে লেখা ,
নদীর ছোট ঢেউ -এর গানে ,এই তো আমার শেখা ।
ছড়িয়ে -ডানা ওই দেখা যায় রঙ -লাগা হাতছানি ,
নদীর মত জীবন এগোয় ,এই তো আমি জানি ।
.....................

No comments:
Post a Comment