তোমার ও মুখ আমি সহজে কি ভুলে যেতে পারি ,
রক্তে ঝাউএর দোলা ,পাইন দাঁড়িয়ে আছে
রাস্তার দুধারে সারি সারি ।
ডিজিটাল জ্যোতি যেন ,ও মুখ কি করে আমি
ভুলে যেতে পারি ?
অবিরত চাপে পড়ে রাস্তার নকশা গেছি ভুলে ।
তবুও চোখের সামনে তোমার ও মুখ ওঠে দুলে ।
যেন চান্দ্র -ডান্স করে পপ -কিঙ মাইকেল জ্যাকসন ।
দুলে দুলে দূরে যায় আগত মূহুর্ত দিন ক্ষণ ।
ভুলে যাবো বললে হোলো ,রসাতলে যাবে না সংসার ?
যেই বলা সেই কাজ ,আলো নিবে ধরা অন্ধকার ।

No comments:
Post a Comment