Sunday, 6 July 2014

তোমার চোখের মধ্যে ,হে হ্লাদিনী !





তোমার চোখের মধ্যে বেড়াতে যাবার বড় সাধ হয় ,আহ্লাদও হয় ,
সেখানে প্রস্রবণ আছে ,আছে মেঘ জল বৃষ্টি অনন্ত বিস্ময় ।
পাহাড়ের শৃঙ্গে আছে বরফের রাশি ,
                            সরলবর্গীয় বৃক্ষ থাকে পাশাপাশি ।
তোমার চোখের ওই ঝরনার উত্স খোঁজা যেন
পৃথিবীর উত্স খুঁজতে
পেয়ে যাওয়া হিগস -বোসন পার্টিকেল ন্যানো ।

মর্মরে তোমার মূর্তি ছেনি দিয়ে কেটে তাকে মন্দিরে বসাই ,
গাছ থেকে আমড়া পেড়ে কড়া ঝাল নূন দিয়ে খাই ।
তোমার চোখের মধ্যে আছে এক বিশাল গহবর ,
কতো যে স্মৃতির ম্যমি শুয়ে শুয়ে হোয়ে যায় অবিনশ্বর ।
আমি খুঁজে দেখতে চাই সেই গহবরে
                           কতো সূর্য চন্দ্র তারা পাশাপাশি সুখে ঘর করে ।

তোমার চোখের মধ্যে বেড়াতে যাবার বড় সাধ হয় ,আহ্লাদও হয় ,
হে হ্লাদিনী ,রুখে দাও অবিস্মরণীয় এই ক্ষয় ,
পায়ের নিচের মাটি চায় শুধু তোমার অভয় ।   

No comments:

Post a Comment