চারিদিকে শুধু ঝংকার উদগত ,
চেতনায় কিছু সুর বাজে অবিরত ।
ঝন ঝন কোরে ভাঙে জানলার কাঁচ ,
ঢুকে আসে হাওয়া বুকে অনন্ত নাচ ।
এ নাচ আমাকে নৃত্য -ছন্দে ডাকে ,
ডেকে নিতে চায় অন্ধ -কুম্ভীপাকে ।
খুলে দিই সব জানলা দরজাগুলি ,
সূর্য -আলোক এসে ধরে অঙ্গুলি ।
আমার সঙ্গে হেঁটে যায় প্রান্তরে ,
দীর্ঘ সময় বসে থাকে হাত ধরে ।
তারপর ফিরে চলে যায় মহাকাশে ,
আলো নিবে গেলে যখন সন্ধ্যা আসে ।
অন্ধকারের ঝংকারে অবিরাম ,
ঝংকারে বাজে সুখ দুঃখের নাম ।
চরিদিকে শুধু আনন্দ উদগত ,
কবুতর ওড়ে ডানা মেলে শত শত ।

No comments:
Post a Comment