Friday, 7 March 2014

প্রতিটি জন্মের দিনে









প্রতিটি জন্মের দিনে অন্ধকার আলোতে মিলায় ,
হাতছানি দিয়ে হাওয়া আনন্দিত উদ্ভাসে
                                        নিয়ে যেতে চায় ।
ধীরে ধীরে বাড়ে বেলা ,রোদ্দুর কঠিন হোয়ে ওঠে ,
জীবনের কম্পন বিস্তৃত পাথরে মাথা কোটে ।

প্রতিটি জন্মের দিনে অন্ধকারে জ্বলে রঙমশাল ,
প্রতিটি মুহুর্তে জ্বলে মোমবাতি রেখে ছন্দ তাল ।
কোথাকার রস এসে কোথায় দাঁড়ায় ,
চট কোরে বুঝে ওঠা দায় ।
প্রথম রোদ্দুর এসে পাখির মতন কোরে ডাকে ,
অন্ধকার গিয়ে ঢোকে বাক্স তোরঙ্গের ফাঁকে ফাঁকে ।
ইন্টারনেট থেকে হঠাত বেরিয়ে বারংবার ,
বলে আমি ফিরে আসবো সন্ধ্যায় আবার ।

প্রতিটি জন্মের দিনে সুখ এসে টোকা দেয় দোরে ,
পায়েসের বাটি হাতে ,মুখ আলো কোরে ।
প্রতিটি সবুজ ধানে ,মাথা -নাড়া হলদে -রঙ্গা শীষে ,
প্রতিটি জন্মের দিনে সুখ যায় দুধ হোয়ে মিশে ।

No comments:

Post a Comment