কোথায় থাকে এ পিপড়েরা অলৌকিকভাবে ,
লুকিয়ে কোন ফুটোয় ফাঁকে একসাথে সদ্ভাবে ।
গন্ধ পায় ,না ড্যাব ডেবিয়ে খাদ্য দেখে আসে ,
তা জানি না ,খাদ্য তবে শেষ করে উল্লাসে ।
মিষ্টি খেলে মানুষ নাকি মিষ্ট -ভাষি হয় ,
আমেরিকান এ গবেষনার জয় হোক ভাই জয় ।
মিষ্টি জিনিস যা কিছু হোক পিপরাজিদের টানে ,
এক মুহূর্তে শেষ হোয়ে যায় ,জানে বা আনজানে ।
অজ্ঞানে এই পিপড়েরাজির গুনের গান গাই ,
এই গুনগান গেয়ে সে যে কি আনন্দ পাই ।
এই আনন্দে বাতাস মুখর ,খেলার মাঠে ভিড় ,
নীল আকাশে পায়রা ওড়ে, মন করে অস্থির ।

No comments:
Post a Comment