শব্দগুলো ফুটছে হোয়ে ভাত ,
বাড়ছে গন্ধ ,বাড়ছে ক্ষিদের
বিচে কলার পাত ।
ডাল পড়েছে ,সঙ্গে আলু ,
ফুলকপি আর গাজর ,
ক্ষিদের সঙ্গে হচ্ছে যুদ্ধ ,রবটি
সাজো সাজো ।
শাদা বাড়ি ,সবুজ বাড়ি ,হলুদ বাড়ির কাক ,
বসেছে চোখ ক্ষিদেয় ভরা ,
ক্ষুধা শান্তি পাক ।
বন্ধ করো দরজা ,জানলা ,আগত উত্পাত ,
শব্দগুলো ফুটছে হোয়ে ভাত ।
শবের গাড়ি ,বিয়ের গাড়ি
মিলিয়ে হাতে হাত ,
চলছে সোজা ,কমিয়ে বোঝা ,ঝেঁটিয়ে বজ্জাত ।
খেলছে যতো উচ্হ্চিংড়ে হাঁসপাতালের মাঠে ,
দেখতে দেখতে এসব ,নামেন
আদিত্যদেব পাটে ।
সন্ধ্যা আসে ,শব্দাশব্দ ,ফুটবে হোয়ে তারা ,
নাকের উপর চশমা -আঁটা
দেখছে এসব কারা ?
দেখছে যারা ,হাঁটবে তারাই ,
ধরে নানান হাত ।
শব্দগুলো ফুটছে হোয়ে ভাত ।

No comments:
Post a Comment