চোখের হাওয়ায় অনেক সময় জীবাণু থাকে প্রেমের ,
লাগলে মনে জ্যাম লেগে যায় ,সব কিছু যায় থেমে ।
চিন্তা শক্তি ,বুদ্ধি ভক্তি ,উড়বে দেখো ডানায় ,
যাদের কাছে সময় আছে ,তাদের এসব মানায় ।
হাট -খোলা ওই জানলাখানির পর্দাখানি তোলা ,
ফুরফুরে এক আসছে বাতাস ,লাগলো বুকে দোলা ।
সরস্বতী পূজোর পরেই পাল্টে পাল্টে আকাশ ,
দখিন হাওয়ায় কারসাজিতে মন করে হাঁস ফাঁস ।
আমের বোলে হৃদয় দোলে ,কামরাঙ্গাতে টিয়া ,
কামড়ে কামড়ে শেষ কোরে দেয় জীবাণু -লাগা হিয়া ।
তখন শুধুই তাকিয়ে থাকা ,মনটা ওঠে ঘেমে ,
চোখের হাওয়ায় অনেক সময় জীবাণু থাকে প্রেমের ।

No comments:
Post a Comment