Friday, 7 March 2014

জন্মদিন




জন্মদিন ভেসে আসে সমুদ্রের ঢেউ-এর আঘাতে ,
বালুকাবেলায় এসে আছড়ে পড়ে ,ওঠে রোশনাই ।
আমি তো দাঁড়িয়ে থাকি প্রতি ক্ষণে ,প্রতিটি বিজনে ,
মুহুর্তের মুখোমুখি দাঁড়াবার শক্তিকে অর্জন করি মনে মনে ।
বাতাসে খবর আসে ,শূন্যে কম্পন জাগে ডানার আঘাতে ,
বৈদ্যুতিক জালে এসে আটকে থাকে অজানা খবর মধ্যরাতে ।

বহুদিন অন্ধকারে দাঁড়িয়ে থেকেছি যেন ভোরের আশায় ,
নদির জলের পাশে শব্দ হয় ,রঙ ওঠে আকাশের গায় ।
বৃষ্টি হয় ,শুকনো হাওয়া পাতার বন্ধন ছেড়ে ওঠে ,
ভিজে হোয়ে থাকে মন ,মনের হরিণ তবু ছোটে ।
কোনখানে কোন বনাঞ্চলে তার লক্ষ্য আজ কিসের সন্ধানে ,
বৃষ্টি আসে ঝম ঝম ,প্রতিটি পাতায় বাজে জন্মদিন গানে ।

No comments:

Post a Comment