আমি তো নিঃসঙ্গ নই - পৃথিবী তো আছে ,
হাওয়া আছে ,আকাশের নীল আর
ফুল আছে ,দূরে নয় কাছে ।
আমি তো নিঃসঙ্গ নই ,হাতে আছে মানুষের হাত ,
নিবিড় জড়িয়ে বুকে ,হেঁটে হেঁটে আছে যাওয়া
রাজপথ দিয়ে দূরে ,ছোট ছোট ফুলে ভরা
দিনের রোদ্দুরে ।
বটের শাখার পাশে ,সেগুনের ডালে ,
বাতাসের অডি যায় মেঘের মতন ভেসে
হাত রেখে ছন্দ আর তালে ।
আমি তো নিঃসঙ্গ নই ,
আমি তো রয়েছি ভরা ব্যস্ততার ভিড়ে ।
নদির জলের মতো ছোট ছোট ঢেউ তুলে
ভেসে ভেসে চলে যাই
তড়িত -গতিতে নয় ,ধীরে ।
যখনই ভেবেছি আছি জনারণ্যে একা ,
তখনই পৃথিবী এসে দিয়ে গেছে দেখা ।
জড়িয়ে ধরেছে বুকে হাওয়া ,
তখনই জেনেছি মনে -
এই পাওয়া ,সবখানি পাওয়া ।

No comments:
Post a Comment