যদি কোনো মেঘ এসে বোলে দেয় তোমার ঠিকানা ,
আমি তাকে দেবো চুমু ,আমি তাকে জড়িয়ে ধরবো যেন
ভঙ্গিমায় নানা ।
চিলের ডানায় ভেসে আমি তাকে নিয়ে যাবো উরাল পর্বতে ,
শীতের সকালবেলা আমি তাকে সঙ্গে নেবো ভ্রমনের পথে ।
ছাদের ওপরে আরও ছাদ আছে ,সে খবর জানে ওই পাখি ,
সে শুধুই গায় গান সুরেলা আওয়াজে ,তাকে কোথায় যে রাখি
আমার এই ছোট্ট ঘরে ,যেখানে উদ্যান নেই কোনো ,
মনের উদ্যান ছাড়া ,ও পাখি তোমায় বলছি শোনো ,
যদি কোনো রোদ এসে বিছানায় সুন্দরী শরীর মেলে ধরে ,
সুন্দর মুখের থেকে যদি তার গোপন কথাটি নড়ে চড়ে ,
যদি সে হঠাত উঠে বারান্দায় যাবে বোলে দেয় সেই চিঠি ,
আমি কি উন্মাদ হব ,বকাটের মত আমি বাজাবো কি সিটি ?
যদি কোনো মেঘ এসে বোলে দেয় তোমার ঠিকানা ,
সবুজ রঙের পাশে হলুদের রঙএসে দৃশ্য দেখে নানা ।
কুয়াশায় যাবো ভেসে ,এক তরলতা থেকে অন্য তরলে ,
আমি তো তোমাকে জানি ,আমি আছি ,তুমি আছ বোলে ।

No comments:
Post a Comment