Sunday, 9 November 2014

আজও বসন্ত





বালিয়াড়ির গা ছুঁয়ে নারিকেল গাছের সারি ,
এক অন্তহীন সমুদ্রের খোঁজে
ঘুরছে বাতাসের ঝাঁক।
মলিন বসন ছেড়ে ফেলো ও হতাস শঙ্খচিল -
বাতাসে ভাসাও চিরদিনের সঙ্গী ওই ডানা।

বনের ভিতর ঘুরে বেড়ায় বনিক ,
পিপড়ের সারির মতো শেষ হয় না তার লোভ।
একটার পর একটা সিগারেটের মতো
লোভের জ্বলন্ত স্টিক হাতে
বোম -ভোলানাথ হোয়ে বসে আছে মুহুর্তগুলি।
অথচ  , বালিয়াড়ির উপরে
নারিকেল গাছের গা ছুঁয়ে
ঘুরছে বাতাসের ঝাঁক।

মেঘেরা মাছ হয়ে খেলছে লুকোচুরি।
শ্রাবণী -পূর্ণিমার না আছে শ্রাবণ ,
না আছে পূর্ণিমা।
শুধু বলার জন্যে বলা
ছেলে ভুলোনো ছড়া।
ঘুরে বেড়াচ্ছে বাতাসের ঝাঁক -
অবিস্মরণীয় মুহুর্তগুলি  ,
বিন্দুর পুর্ণতাগুলি
ছবি থেকে বিচ্ছিন্ন হোয়ে যেতে লাগলো ,
তবু শীত শেষ হোলে বসন্ত আসে আজও।

    ......................................... 

No comments:

Post a Comment