এই সেই ধানসিঁড়ি নদী -
যার বুকে আবেগের বিশাল জলধি।
ভালোবেসে যাকে সেই আর্তনাদী -কবি ,
আবার জন্মাতে চান , পূর্ণতার ছবি
চান তিনি পৃথিবীতে , এই বাংলায় ,
ডিমাপুর থেকে এই নদী ভেসে যায় ,
পেরিয়ে পাহাড় পথ সুপ্ত মরুভূমি -
ধানসিঁড়ি হয়ে এই আমার হৃদয়ে আছ তুমি।
কেনো তুমি ধানসিঁড়ি , কেনো নও যমুনা -বিলাসী ,
বেনারস -ছোঁয়া গঙ্গা -আমি তো তোমাকে ভালোবাসি।
ছোট হোয়ে আছ তুমি এই উষ্ণ তপ্ত ডিমাপুর-এ ,
তোমার চোখের ছোঁয়া ,আমার বুকের রোদ্দুরে।
খেলা করে যেমন জলের মাছ ,বনাঞ্চলে পাতা ,
তুমি এসে দাঁড়ালে আমার পাশে বিশ্ববিধাতা।
তুমি-ই আলোক তুমি মোমবাতি ,তুমি ধানসিঁড়ি ,
তোমার পায়ের কাছে চাঁদের নিভৃত প্রেম নিয়ে শুধু ফিরি।
.................................

No comments:
Post a Comment