জানলাগুলি খুলে দিলে ডানা মেলে ঢুকে আসে রোদ ,
সবুজ বনের পাখি আমজাদ খান হয়ে বাজায় সরোদ।
বাইরে অনেক হাওয়া ছোটে যেন ব্যস্ত নিউ ইয়র্কের গাড়ি ,
শীতের বরফে ঢাকে রাস্তাঘাট বনাঞ্চলে ঢাকা এক বাড়ি।
বাইরেটা অন্ধকার , এখনও তো সকালের আলো ফুটতে দেরি ,
নারকোলের পাতা দোলে ,ঝাঁকড়া -চুল দৈত্য যেন রাবণের চেরি।
আলোর সোনালী তীর যখন বিদ্যুতবেগে বিঁধে যাবে বুকে ,
উদ্ভাসিত হবে সব ,মস্তিষ্ক হৃত্পিণ্ড অন্ত্র ,দরজা ঠেলে ঢুকে।
.........................................

No comments:
Post a Comment