শব্দ যাবে দিগন্তে আজ
শব্দ যাবে ঘরে ,
শব্দ যাবে বাউল -মেলার
স্পন্দিত প্রান্তরে।
আকাশ বাতাস ব্যাকুল করে
অক্ষর যায় ছুটে ,
আত্মবলিদানের আশা
দীন এ পত্রপুটে।
সবুজ বৃক্ষে বৃষ্টির জল
শব্দে বাঁধে গান ,
মলিন বস্ত্র ,ছিন্ন চাদর
এখনও অম্লান।
শব্দ ভালোবাসায় আমি
বসেছি হাঁটু গেড়ে ,
ইচেছ মনে ভাসাবো ডানা
সমস্ত কাজ ছেড়ে।
শব্দ তুমি দিগন্তে যাও ,
শব্দ এসো ঘরে ,
শব্দ ঘাসে উত্তেজনা
সবুজ এ প্রান্তরে।

No comments:
Post a Comment