Sunday, 9 November 2014

বাড়ি যাবার সময় হলো বোধহয়






সূর্য নেমে যাচ্ছে ঐ ধুসর পাহাড়ের পিছনে  ,
তার অস্ত গমনের কাল হলো।
চলুন  , পথ ছেড়ে বাড়ির দিকে যাই।
অনেক হাঁটা হলো ,কসরত হলো অনেক  ,
সূর্য অস্ত যাচ্ছে পাহাড়ের পিছনে  ,
চলুন  , বাড়ি যাই।

নদীর ঘাটে পাল তুলেছে মন পবনের নাও  ,
উল বোনা শেষ ,
পথের উপরে পড়ে আছে ফুলগুলি ,
সূর্য নেমে যাচ্ছে।
অনেক তো ঘোরা হলো পরশ পাথরের খোঁজে  -
বালির উপরে গড়ে উঠলো বালির দোতলা ,
ছুটে এলো হাওয়া ,
সূর্য নেমে যাচ্ছে ঐ ধূসর পাহাড়ের পিছনে।

মৌমাছিটা অনেকক্ষণ ধরে ঘুরছে ,
চিত্কার করছে হতাস কুকুরগুলি।
জানলা খোলা  -
পার্লারের বারান্দায় যুবতী মেয়ের ভিড়  ,
বাজারের আলু পটল কুমড়ো মাছ ,
সূর্যটা ডাকছে।
চলুন  , বাড়ি যাবার সময় হলো বোধহয়।

       .......................................... 

No comments:

Post a Comment