তুমি তো ভেসেই আছ আকাশে বাতাসে ,গাছে গাছে
আপেলের মত ঝুলে ,পেয়ারার মত পেকে ,
জোনাকির মত হয়ে আছে
রন্ধ্রে রন্ধ্রে অন্ধকারে ,ছোঁয়ার দূরত্ব থেকে ,
তুমি হয়ে আছ আলো ,নাকে নথ ,কাণে ঝোলা দুলের রোদ্দুরে ।
পিঠ খোলা ,দিগন্ত বিস্তৃত নয় ,তবু ছোঁয়া লাগে এসে চোখে ,
রক্ত -লাল ফোটা ফুল ,যমুনার মত ঘন নীল হয়ে
জীবন -আলোকে ।
হাত পেতে রয়েছে যে পেঁপের পাতারা এই মাঘটির হিমে ,
জড়ো -সড় হয়ে আছে মাকড়ের জাল ওই পেকে ওঠা নিমে ,
শিশিরের বিন্দু দিয়ে সেজে উঠে আজ তার হবে কি উত্সব ?
ভূবন ভরিয়ে আজ অট্টহাসি ,আল্হাদের রসমাখা রব ।
পেটের গহ্ব্বর যদি ভরা থাকে ধানের -বাতাসে -ওড়া খুদে ,
তাহলেই গান হবে ,দিগন্ত -কাঁপানো সুরে ,সুরের বারুদে ।
আয়নায় দেখা ছবি এতো স্পষ্ট যেন রামধনুর ফোয়ারা ,
জীবিত সবার বুকে ,রন্ধ্রে রন্ধ্রে ,অন্ধকারে যেন
পাগলা -ঝোরা _

No comments:
Post a Comment