তোমার স্মৃতিতে মানুষকে ভালোবেসে
বেঁধেছি ফুলের তোড়া ,
তোমার স্মৃতিতে গলি ছেড়ে রাজপথে
পায়ে হেঁটে পথ ঘোরা ।
মোমবাতি নয় তোমার স্মৃতিতে আলো
জ্বালাবো অন্ধকারে ,
মানুষের প্রতি মানুষকে ভালবাসা
জানাবো নির্বিচারে ।
তুমি তো দেখেছো কর্কট রোগ কূট
মানবিকতার বুকে ,
রঙের খেলায় মানবিকতার শীষ
কি ভাবে পড়েছে ঝুঁকে ।
তুমিই শান্তি , তুমিই যুদ্ধ , তুমি
বিজয় মিছিল গ্রামে ,
জঙ্গলে তুমি বসালে শহর নব
কালো মানুষের নামে ।
নয় তো অতীত বর্তমানের পাখি
শষ্য ধরেছো ঠোঁটে ,
তোমার স্মৃতিতে জেগে উঠে গানে গানে
মানুষের ফুল ফোটে ।
জেগে ওঠে বুকে নিহিত নিদ্রালীন
ভালোবাসবার খেলা ,
তোমার দেখানো সবুজ পথের বাঁকে -
নেলসন ম্যান্ডেলা ।

Rest in peace... Very nice tribute.
ReplyDelete