গরম মশলার মত -
চিঁড়ের পোলাও যেন অবিকল্প স্বাদ ।
ঝড়ো হাওয়া দেখে কাঁপে ক্ষেতের আবাদ ।
অসুখী দম্পতি যেন দুজনে দুদিকে যায় ,
যেতে যেতে দুজনে দুদিক পানে
তাকিয়ে তাকিয়ে তারা থমকে দাঁড়ায় ।
বেঁচে থাকবার একটা গন্ধ আছে
যেন বা খাসির মাংস প্রতি রবিবার ।
খাবে কি ডাবের জল , এখনও
নরম শাস অন্তরে তার ।
বেঁচে থাকবার স্বাদে গন্ধ দিয়ে
চিনে নেওয়া যায়
কোথায় কেমন রাস্তা , কোথায় মাঠের কাশ
দুলছে হাওয়ায় ।
বেঁচে থাকবার একটা গন্ধ আছে , আছে কিছু নুন ,
কারো কাছে আম কিম্বা কারো কাছে
উদ্ধত রসুন ।
সাহারার দ্বিপ্রহরে জীবন তো মাটির নিচের খেলাঘরে
খোঁজে শীতলতা , তার ত্বক জ্বলে , হৃদয়ে
আগুন জ্বলে , সব অগোচরে ।
জীবন তো বালি নয় , জীবন ধানের ক্ষেতও নয় ।
জীবনের মানে বুঝতে , কেউ বলে ,
যেতে হয় বুঝি হিমালয় ,
যেখানে পাথরে পাথরে শুধু দেখা যায়
প্রকৃতির অন্দর মহল -
গুহার ভিতর থেকে জল নেমে নদী হয়
আর তারপরে হয় সাগর অতল ।

No comments:
Post a Comment