পৃথিবীটা রান্নাঘর , বেড়ালের আনাগোনা চলে ,
সন্ধ্যা যখন গিয়ে সারাটা দুনিয়া ঘুরে
সবাইকে সুন্দরী রাত্রির কথা বলে।
চাঁদ পড়ে যায় ঢলে ,ওপারের স্কায়স্ক্রাপারের মোটা কাঁধের উপরে।
রসুনের গন্ধ এলে ,মাংস কষার গন্ধ বৃষ্টির মত পড়ে ঝরে।
মুরগীরা এলোমেলো ,আড়ামোড়া ভেঙে ওঠে দোয়েলের ডাকে ,
সূর্যটা উঠে এলো ,যখন জানলা খুলে আলো এসে ঢোকে ঝাঁকে ঝাঁকে।
স্বপ্ন দেখার দিন হলো শেষ ,এখন শুধুই কাজ পরিষ্কার করা ,
পায়রার ঝাঁক ওড়ে ,চোখ ঢাকে তারা যারা ধরাটাকে ভেবেছিলো সরা।
পৃথিবীটা রান্নাঘর - বাঘের গলায় শুনি বেড়ালের ডাক।
বাগান তো ফুলে ভরা ,ফুলের ও রূপ দেখে আমি তো অবাক।
চিরসখা বলে ডেকে ফাঁকা আওয়াজের জোরে যাবে তা কি পাওয়া ?
হৃদয় তো কালো হোয়ে অন্ধকার হোয়ে আছে
যেন পোড়া দৃষ্টিহীন তাওয়া।
..........................................

No comments:
Post a Comment