সমস্ত বিনিদ্র - রাত্রি এপাশ ওপাশ করি ,চিন্তা হোয়ে আছ জেগে প্রাণে ,
বোতলে জলের মতো শীতল নিবিড় হোয়ে ভেসে তুমি এসেছো উজানে।
গাঙের ইলিশ হোয়ে মাছের বাজারে তুমি উত্তপ্ত কোরে রাখো হাওয়া ,
ধনীর গোলাম হোয়ে বাঁধা পড়ে আছ তাই , তোমাকে আমার কাছে পাওয়া
হবে না কখনও কিম্বা কোনোদিন , ভাবি আমি নদীও কি জলের অধীন ?
নিদ্রিত হবার আগে সমস্ত মনপ্রাণ জুড়ে চিন্তা নাচে রাত্রি দিন ,
হাওয়ার উত্তাপে আসে কতো মায়া , রঙিন পোষাকে আসে চোখের বিলাপে ,
হাতের ইঙ্গিতে ডাকে , আমি রুদ্ধশ্বাস হোয়ে বসে থাকি ,সমস্ত শরীর খানি কাঁপে।
......................................
No comments:
Post a Comment