এ এক নতুন ভোর , দরজা খোলা , এ কোনো নতুন সূর্য নাকি ,
বাড়িয়ে দিয়েছে হাত , ও করমর্দন কোরে যাবো নাকি সকলি একাকী ?
নাকি পড়ে থাকবো পথে , ভোরের ফুলের মত সুগন্ধ বিলিয়ে ,
তারপর যাবো চলে , সর্বশেষ কথা বলে , এই শেষ গর্বটুকু নিয়ে ?
এ তো কোনো গর্ব নয় , এ তো পথ , পথেরই তো শ্রম ,
এই -ই সর্বশেষ সত্য , যা কিছু রয়েছে বাকি ,সব ভ্রান্ত ,সব কিছু ভ্রম।
এ এক নতুন আলো , গায়ে মেখে নিয়ে তাকে ,আবার নতুন পথ চলা ,
অনেক না বলা কথা জমে আছে , পাথরের মত ,তাই শুরু হোক সব কথা বলা।
আমাকে আহ্বান করে নিয়ে যাবে কোথায় নতুন দেশে ও কোমল ভোরের বাতাস ,
ভোরের পাখিরা এসে ,ফুলের মতোন হেসে , দিয়ে গেলো নতুন সুবাস।
তুমি তো দাঁড়িয়ে আছ , মুখের হাসিটি নিয়ে , আলোটির মত হোয়ে সম্মুখে আমার ,
চলো ,হাত ধরো সখা , চলো সে গোপন পথে , মুক্ত করো দ্বার .
.....................................................
No comments:
Post a Comment