তুমি কি স্বপ্নের মতো বসে আছ আমার এই ঘুমে ,
যখন চেতনা এসে অব চেতনতায় মেশে শূন্যে অনুভূমে
বিস্মৃতির শেষে ,তুমি কি বাড়াবে হাত ভোরে ,আমি তাকে ছোব ,
স্মৃতিতে তোমার আমি ডুবে যেতে যেতে হই সুস্বাদু দ্রব।
পাতার ভেতরে জল ,সঘন সবুজ রঙে ভিড় কোরে আছে ক্লোরোফিল ,
এখনও পাহাড় হোয়ে দাঁড়িয়ে রয়েছে মন ,আজও সৃষ্টিশীল।
কোথায় মাটির ঘুমে পথ কেটে অন্ধকারে আলো দেখে কেঁচো ,
প্রতিটি মুহূর্তে জন্ম ,প্রতিটি মুহূর্তে মৃত্যু - নভনীল হোয়ে তুমি বেঁচো।
..........................................
No comments:
Post a Comment