দরজাটা ভেঙে গেছে ,ভাঙাই থাকুক ,
আসে হাওয়া ,আসে আলো ,পরিচিত মুখ।
যাবো ভাবলেই যায় যাওয়া ,
হঠাত কুড়িয়ে পাওয়া এক চিলতে রোদ্দুরের সুখ।
দরজাটা ভেঙে গেছে ,ভাঙাই থাকুক।
আকাশে ওডায় ঘুড়ি - ছেলেটা তো কাঁচা।
জানেনা সঠিক কোরে - কারে কয় বাঁচা।
কতদূর যাওয়া যায় , অন্ধকারে পানের বরোজে ,
কখন কে খোলে চোখ ,কখনই বা বোঁজে ,
দেখেনি কে রান্নাঘর ,কে যে ভালো কুক ?
দরজাটা ভেঙে গেছে , ভাঙাই থাকুক।
ঝরে যায় শিউলিগুলো ,জুলজুলে দেখে হুলো ,
স্বপ্ন দেখে মাদা ,
চারিদিকে এ কেমন চটচটে কাদা।
স্বপ্ন দেখতে হয় ভয় ,কাঁপতে থাকে বুক ,
দরজাটা ভেঙে গেছে ,ভাঙাই থাকুক।
ওই দেখো ভেসে যাচ্ছে নদী দিয়ে জল ,
চারিদিকে কাঁপছে পা ,বুকটা টলোমল।
রোদ্দুর তো চায় না কেউ ,
ডেকে আনে ঘোরালো অসুখ ,
হাত পেতে চায় টাকা ,গাড়ল ,উজবুক।
দরজাটা ভেঙে গেছে ভাঙাই থাকুক।

No comments:
Post a Comment