জামার হাতায় রেখে মন ,আমি ঘুরেছি বিজন -
আত্মার আত্মীয় হোয়ে সাজিয়েছি ঘাসের এ বন।
বৃক্ষের ছায়ায় এসে ছলচ্ছল নদী হোয়ে ভেসে গেছি দূরে ,
আমার এ অন্ধকারে আলো হোয়ে এলো ওই শব্দ অশ্বক্ষুরে।
ভ্রমন -পিপাসু রক্তে ,জীবনে হতাশা নয় ,সন্ধ্যার ছন্দ দিয়ে বাঁধা ,
আমি জানি হাঁটু গেড়ে ,বিশুদ্ধ এ পথ ছুঁয়ে ,দীর্ঘ ক্ষণ ধরে শুধু কাঁদা।
পথের দুধারে শুধু অরণ্য -মদির মেঘ দাঁড়িয়েছে ,পতাকাটি নড়ে ,
তোমার ও পায়ে মন ,না জানি কতক্ষণ ,সময়ের অশ্রু গুলি ঝরে।
এখনও তো মগ্ন হোয়ে আছি ওই ধরে হাত তোমার বাগানে ,
বিভিন্ন ফলের রসে -আমের ,জামের ,বন্ধু ভ্রমরও তো আনে ,
দূরের পাহাড় থেকে মেঘে -ভাসা পাতাটির মনের বকুল
এখনও তো পাই টের ,গভীর গভীরে ফের কেঁপে ওঠে স্বর্ণময়ী দুল।
........................................

No comments:
Post a Comment