বৃষ্টির গন্ধ মেখে বসে আছে এ পৃথিবী , আনন্দ দুঃখের জলে ভিজে ,
পথ চলে গেছে সোজা , অন্ধকার ভেদ কোরে , হেঁটে হেঁটে চলে যাই নিজে ,
নিজের স্বপ্ন খানি হাতে করে , অনুভূতি গুলি সব গুঁজে রেখে পকেটের খাপে ,
আমার পৃথিবী আজও উদাস নয়ন মেলে , সিঁড়িটির সর্বশেষ ধাপে
সোজা উঠে যায় ধীরে , এক পা এক পা করে , রেলিঙের কাঠে রেখে হাত ,
যেখানে পাখিরা আছে , ছাদের কার্নিশ আছে , কাটা ঘুড়িটির মত
ঝুলে আছে সকাল বা রাত।
আকাশের নীলে কোনো চাঁদ নেই , চাঁদ গেছে অন্য পৃথিবীতে আলো দিতে ,
স্বপ্নের ভিত নেই , সামান্য ঝড়ে ভাঙে , জল পড়ে চোখের নিভৃতে।
.............................................................
No comments:
Post a Comment