এ রতে বাতাস ঘোরে ,অন্ধকারে বৃষ্টি পড়ে মাঠে ,
এখন বিশ্রামে আছে , দোয়েল চড়াই ফিঙে ,কর্মকান্ড তুলে দিয়ে পাটে।
অকাল বৃষ্টির সাধ জলে দেবে ধুয়ে এই ময়লা পৃথিবীকে ,
কে জানে কোথায় যাবে , ফললাভে , কার ভাগ্যে ছেঁড়ে কোন শিকে।
আমি তো ব্যবসায়ী নই , তবু মুখে অর্থনীতি , ব্যবসায়ী -কথা ,
সবাই ব্যবসায়ে মগ্ন , জানে অলি গলি ঠেক , জানে ভাষা , বিভিন্ন প্রথা।
এ রাতে সবাই ব্যস্ত - কোথায় কি যায় পাওয়া , কোন শিশিরের কত দাম ,
এ সময়ে কারা ফোটে , কোন ফুল , চাঁপা না রঙ্গন বেল - শেষ মধ্যযাম।
তুমি কি ছড়াবে মায়া , চোখের ইঙ্গিতে ছায়া , পেয়ারা গাছের ডালে ফল ,
চারিদিকে নেই কিছু ,সহসা মেঘের দল ছুটে এসে ছড়ালো শীতল কিছু জল।
এ জলে জীবন আছে , মাটির গভীরে আছে যেমন পেট্রোল ,আছে ইউরেনিউম ,
আর কিছু নয় , এই বেঁচে থাকবার লোভ সবুজ পাতায় মোড়া লাল ও হলুদ -রঙা আম।
.........................................................
No comments:
Post a Comment