তুমি সন্ধ্যা ,তুমি রাত্রি ,আকাশ - উঠোনে তুমি চাঁদ পূর্ণিমার ,
তুমি শিশু ,তুমি ধাত্রী ,তুমি সেই উত্সরূপ - আলোখানি যার।
আমের বাগানে তুমি মধূ হোয়ে পড় ঝরে ,ফুটে ওঠে গুটি ,
পায়ের তলার মাটি ধীরে ধীরে যায় সরে , বিম্বিত হয় যতো ত্রুটি।
এই ত্রুটিগুলি সব বড় হয় , পাহাড়ের মতো হোয়ে ঢাকে উজ্জ্বলতা ,
কত যে জীবন আছে , ফুল হোয়ে আছে ফুটে , আছে হোয়ে কথা ,
কথার ভিতরে কথা , প্রজাপতিটির পায়ে শুরু হয় গর্ভ - সঞ্চার।
জীবন তো যাবে কেটে ,সময় যেমন কাটে , বাড়ে শুধু ধার।
যার কাছে হোলো ধার ,তার নামে অঙ্গীকার , তিনি মহাজন ,
তার তো অসংখ্য গদি , তার তো অসংখ্য নদী , তিনি সর্ব কোণ।
ক্ষয়ে - যাওয়া পাঁচিলের ইঁটের -গুঁড়র মতো রূপ তার পড়ে ঝরে ঝরে ,
তুমি সন্ধ্যা ,তুমি রাত্রি , তুমি শিশু , তুমি ধাত্রী , আমার ভিতরে।
................................
Chamatkaar
ReplyDeleteGood realization
ReplyDelete