যেখানে রাত্রি এসে , সে যে কার অন্বেষে ,গভীর গভীরে এসে মেশে ,
যেখানে ভ্রমণ এসে ,অনন্ত আলোর দেশে ,পর্যটন ভেঙে দেয় শেষে।
সময়ের শান্তভাব ,অলৌকিক জাগরণে , আরণ্যক রাস্তা পেরিয়ে ,
প্রেমের বিস্ফোরিত শক্তি ,শূন্যতার জাগরণে ,চেয়ে দেখে সামনে দাঁড়িয়ে।
অণু পরমাণু সব ,মাথা নিচু করে স্তব ,এ যেন মুক্তির প্রার্থনা ,
দুহাতে উড়িয়ে ফুল ,নদীর ভরেছে কূল ,অদৃশ্য ঘোরে শক্তিকণা।
কচুর পাতায় জল ,আবিশ্ব টলোমল ,হাজারে হাজারে কাটে ঘুড়ি ,,
রাসবিহারীর মোড় ,যেন বা কাটে না ঘোর ,কচি মেয়ে কুড়িতেই বুড়ি।
চার্চগেটে হয় বৃষ্টি ,জলে ভাসে সারা সৃষ্টি ,আরব সাগর নাচে একা ,
লোকাল ট্রেনের কাছে ,মন ঋণী হোয়ে আছে ,দাদর মাহিম ঘুরে দেখা।
জুহু বান্দ্রা নাড়ে কড়া ,দক্ষিণী ডালবড়া , 'এন্ড চিলি ' দোকানের নাম ,
সংস্কৃতি একাকার ,সামনে বড়ো অন্ধকার ,লোলজিহ্ব প্রাণীর আরাম ।
গঙ্গা বেয়ে নামে ভক্তি , হৃদয়ে তো পূর্ণ শক্তি ,ফুল বেলপাতা আশীর্বাদ ,
কোথাও দেখি না কিছু ,শ্যাল ঘোরে পিছু পিছু ,চারিদিকে ব্যক্ত আর্তনাদ।
কোথায় পালিয়ে যাবে ,আর কত কেড়ে খাবে ,পোষা পাখি মেলে দেয় ডানা ,
মধূ হোক সর্বদিক ,বায়ু ভরে আকস্মিক , জলে ভাসে কচুরীর পানা।
.............................................
No comments:
Post a Comment