স্বপ্নেরও ছাত আছে ,
সেখানে দাঁড়িয়ে থাকে হাঁসিমুখ নারী ,
দুপুরের রোদ এসে
যখন তা ওঠে হেঁসে -মেলে দেয় শাড়ি।
সেগুন যখন রোদে দগ্ধ হোয়ে
জড়িয়ে ধরতে চায় বাতাসের দেহ -
আমি তা দেখেছি ,শুধু এ ঘটনা
চোখ খুলে দেখে না তো কেহ।
সেগুন ,আমি ও নারী -
থাকে না তো কেউই এই নিদ্রা ভেঙে গেলে ,
যেমন থাকে না কিছু
যখন সময় এসে সব কিছু দেয় ঠেলে ফেলে
গভীর সাগর জলে ,
যখন অনন্ত শুধু জন্ম দেয় গভীর জীবন ,
চারিদিকে অন্তহীন ,অতল এ অন্ধকারে
গড়ে নিয়ে সব জাগরণ।

No comments:
Post a Comment