উন্মেষ নেই কোনো ,নেই কোনো জাগরণ ,
শুধু শব্দ নৈশব্দ্যের ।
রৌদ্র পুড়ে যাচ্ছে দাউ দাউ কোরে।
ফুলগুলি
একটু আগেও ছিলো চনমনে জীবন্ত ।
উন্মেষ নেই কোনো ,নেই কোনো জাগরণ ,
শুধু শব্দ নৈশব্দ্যের ।
বেজে যাচ্ছে সেল ফোনের কল -এলার্ট -
দূরে কোথায় দূরে দূরে , আমার মন
বেড়ায় গো ঘুরে ঘুরে ।
বেড়ায় গো ঘুরে ঘুরে ।
শুধু বেজে যাচ্ছে বেঁচে থাকার শব্দ ,
কোনো উত্তর নেই ,
নেই কোনো প্রত্যুত্তর -
হ্যাঁরে ,বল ..............
এই রকম কোনো কাল্পনিক শব্দ -বন্ধন ।
কিন্তু আওয়াজ আসে না কোনো ।
শব্দ শুধু নৈশব্দ্যের ,
শুধু পুড়ে যাচ্ছে রৌদ্রগুলি দ্রুত ।
অন্ধকার হোয়ে গেলো
ফোটা ফুলের উজ্জ্বল মুখগুলি ।
শব্দ নেই কোনো ,
শুধু বেজে যাচ্ছে সেল ফোনের কল -এলার্ট ।
শব্দ শুধু নৈশব্দ্যের ,
নেই কোনো উন্মেষ ,নেই কোনো জাগরণ ।
................

May his soul rest in peace.
ReplyDelete