এখন আমার দিন তো রজনীগন্ধা ,
হেডলাইটের আলোতে দেখেছি মুখ ।
রাত -জাগা -ফুলে গঙ্গা -যমুনা সন্ধ্যা ,
চেয়ে আছে নক্ষত্র নিরত্সুক ।
ছোট ছোট ঘাস দেয় শুধু হাতছানি ,
রেলের গাড়িতে উন্মনা হয় মন ।
সুখ তো জীবন -অঙ্কের মহারানী ,
এ সত্য জানে অলখ নিরঞ্জন ।
এ কেমন ভালবাসা এ দিনের টবে ,
রাস্তার পাশে অন্ধ বিজন রাত ।
যতো উষ্ণতা আমার এই অনুভবে ,
এ ভাবেই ফোটে বেঁচে থাকবার ভাত ।
...................

No comments:
Post a Comment